সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সোমবার (২০ জুন) বিকালে উপজেলার মিরপুরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার বড়গাও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী (১৭) ও পূর্ব জয়পুর গ্রামের অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৩৫)।
দুর্ঘটনায় আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মনির মোল্লা বলেন- বিকালে মিরপুর থেকে শ্রীমঙ্গলগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায় বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি