বাহুবলে নারী চা-শ্রমিদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন এমপি কেয়া

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

বাহুবলে নারী চা-শ্রমিদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন এমপি কেয়া

Manual3 Ad Code

surmamail.comহবিগঞ্জ প্রতিনিধি :: বাহুবলে বৃন্দাবন চা-বাগানের সুবিধাবঞ্চিত ১৫০ জন নারী চা-শ্রমিকদের মাঝে ১৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেছেন সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী।

Manual4 Ad Code

শনিবার (০১ অক্টোবর) বিকেলে বাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এসব অনুদান বিতরণ করেন। দূর্গা পুজার পূর্বে এ অনুদান পেয়ে নারী শ্রমিকরা বর্তমান সরকার ও এমপি কেয়া চৌধুরীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা ভোগ করবে।

Manual4 Ad Code

ইতোপূর্বে এ উপজেলার ফয়জাবাদ চা-বাগানে একইভাবে সুবিধাবঞ্চিত ১৫০ নারী চা-শ্রমিকদের মাঝে জনপ্রতি ১৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী।

নগদ অর্থ বিতরণকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রশিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাজী সামছু মিয়া, পুটিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন তুহেল, সহ-সভাপতি বাপ্পী আহমেদ, যুবলীগ নেতা ফয়ছল আহমেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক পারুল মিয়া, মেম্বার দিনেশ উরাং, বাহুবল মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতা মোঃ শামীম আহমদ, বাগানের জিএম আবুল ফয়েজ কুতুবী, ব্যবস্থাপক আমিনুর রহমান, মহিলা মেম্বার লাল বানু, বড় বাবু মোশাহিদ হেসেন, বাগান পঞ্চায়েত সভাপতি দিরেন গোয়ালা, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবতীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা, বাগান শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, চা-শ্রমিকরা বাগানের প্রাণ। শ্রমিকদের শ্রমে উৎপাদন হচ্ছে চা-পাতা। এ পাতা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানী করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়া মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের অবদান রয়েছে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান এগিয়ে নিতে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ সাপেক্ষে আজ এ টাকা বিতরণ করলাম। প্রাপ্যরা এ অধিকার থেকে কেউ বাদ পড়বেন না। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা পাবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code