বাহুবলে বাসের চাপায় মাদ্রাসাছাত্রী নিহত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

বাহুবলে বাসের চাপায় মাদ্রাসাছাত্রী নিহত

Manual3 Ad Code

images (1)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার বাহুবলে বাসের চাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। নিহত স্বর্ণা আক্তার (৮) উপজেলার নারিকেলতলা গ্রামের আফজল মিয়ার মেয়ে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় চলিতাতলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী স্বর্ণা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চলিতাতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা পারি দিচ্ছিল এসময় দ্রুত গতিতে আসা এসময় শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত স্বর্ণাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় অবরোধ তুলে দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code