সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
নিহত জামাল মিয়া। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জামাল মিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১২ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত শিবলু উপজেলার মিরপুর বাজারের বাসিন্দা টেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানার ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ১৭টি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি