সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামের লোমহর্ষক ৪ শিশু হত্যাকান্ডে জরিত থাকায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিমান্ডে থাকা আসামি জুয়েল মিয়া। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে তিনি এই জবানবন্দি দেন। একই দিন অপর আসামি সালেহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার জুয়েল মিয়ার ভাই রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, আরজু মিয়া, বশির মিয়া, সালেহ উদ্দিন আহমেদ। এর মাঝে জুয়েল ও তার বাবা আব্দুল আলী বাগালকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি