বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধু খুন করলো বন্ধুকে

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধু খুন করলো বন্ধুকে

Manual5 Ad Code

download (2)সুরমা মেইল নিউজ : বাড়ি থেকে ডেকে এনে সুলতান মিয়া (১৭) নামে এক বন্ধুকে খুন করলো আরেক বন্ধু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শহরতলী ঘাঘড়া এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

নিহত সুলতান মিয়া স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামে। সে ওই গ্রামের মুকুল মিয়ার ছেলে

এঘটনায় পার্শ্ববর্তী পাড়াইল গ্রামের ফরহাদকে খুঁজছে পুলিশ। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

Manual6 Ad Code

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম জানান, সুলতান মিয়াকে বেলা ১২টার দিকে তারই বন্ধু ফরহাদ বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলযোগে বেরিয়ে যায়। এরপর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী তালতলা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ফরহাদ পালিয়ে যায়। এসময় বাজারের লোকজন সুলতানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুলতানের বাবার অভিযোগ, পাশের পাড়াইল গ্রামের আব্দুল জব্বারের বখাটে ছেলে ফরহাদ তার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code