সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বে বায়ুদূষণে অনুর্ধ পাঁচ বছরের ১৭ লাখ শিশু মর্মান্তিক ভাবে মারা যায়। এ হিসাব মোতাবেক বিশ্বের প্রতি চার জন শিশুর মধ্যে একজন বায়ুদূষণের কারণে প্রাণ হারায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র প্রকাশিত পৃথক দু’টি প্রতিবেদন-সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
হু পরিচালক ডা. মার্গারেট চান এক বিবৃতিতে বলেন, দূষিত পরিবেশ বিশেষ করে শিশুর জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। শিশুর বিকাশশীল অঙ্গপ্রত্যঙ্গ এবং দেহ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র দেহ এবং শ্বাসনালী থাকায় তারা নোংরা পানি এবং বায়ুর কারণে বিপদের মুখে পড়ে বলেও জানান তিনি।
বিশ্বে দূষণ জনিত যে সব সমস্যার মোকাবেলা শিশুরা করে প্রথম সমীক্ষায় সে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। নিউমোনিয়ার মত শ্বাসনালীর সংক্রমণ, দূষিত পানি জনিত কারণে সৃষ্ট ডায়রিয়া, পয় নিষ্কাশনের অভাব এবং সাধারণ স্বাস্থ্য বিধি মেনে না চলতে না পারায় এবং ম্যালেরিয়ায় ভুগে বিশ্বে ১১ লাখের বেশি শিশু মারা যায়।
দ্বিতীয় সমীক্ষায় শিশু মৃত্যুর ক্ষেত্রে পরিবেশের নাটকীয় প্রভাবের বিষয়টি আলোচনা করা হয়েছে। পরিবেশ দূষণের কারণে জন্মের প্রথম মাসেই বিশ্বে আরো দুই লাখ ৭০ হাজার শিশু মারা যায় বলে হিসাব দেয়া হয়েছে এতে।
বায়ুদূষণ সংক্রান্ত মাপকাঠি ২০১৪ সালে নির্ধারণ করেছে হু। এ অনুযায়ী বিশ্বের ৯২ শতাংশ মানুষই অপরিচ্ছন্ন বায়ুতে শ্বাস নেয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি