বিএনপির গণসমাবেশ: সিলেট নগরজুড়ে সাজ সাজ রব

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

বিএনপির গণসমাবেশ: সিলেট নগরজুড়ে সাজ সাজ রব

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ছেয়ে গেছে, সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে। আর দলটির দায়িত্বশীলরা সমাবেশকে কেন্দ্র করে অব্যাহত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সমাবেশস্থল নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দায়িত্বশীলরা জানিয়েছেন- সিলেট বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

 

জানা যায়, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে। ফরিদপুর জেলায়ও গণসমাবেশ করেছে দলটি।

 

আরও জানা যায়- গণসমাবেশ কেন্দ্র করে সিলেটের বিভিন্ন জেলাসহ উপজেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। এতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃত্ব দিচ্ছেন।

 

ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন দায়িত্বপ্রাপ্ত নেতা মোয়াজ্জেম হোসেন আলালসহ একাধিক স্থানীয় পর্যায়ের নেতা প্রচার বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

 

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় আজ পর্যন্ত পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সমাবেশস্থল পরিদর্শন করেছেন।’

Manual2 Ad Code

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে অলিখিতভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। লাগামহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ও সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

Manual7 Ad Code

 

এদিকে, বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশসহ নগরের বিভিন্ন এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code