বিএনপির ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই: সেতুমন্ত্রী

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬

বিএনপির ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই: সেতুমন্ত্রী

Manual4 Ad Code

93301457255968_6

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহবান করেছে তাতে ঘুরে দাড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভবনাও নেই। বিএনপির নেতৃত্ব আগের মতোই রয়ে গেছে। কাউন্সিলে দলটির গুণগত কোনো পরিবর্তন ঘটবে না। তাই কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে মনব্য করেছেন তিনি।

শনিবার দুপুরে আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেছেন।

Manual1 Ad Code

কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, তাদের কাউন্সিলে কোনো বাধা দেয়া হয়নি। বাধা দিলে এত উৎসবমুখর পরিবেশে বিএনপি কাউন্সিল করতে পারত না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেয়া হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code