বিএনপি নেতা কামাল হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

বিএনপি নেতা কামাল হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

 

এরআগে, বুধবার (৯ নভেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার নোয়াখালি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬) ও গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫)। এরমধ্যে মিশু মামলার ৪নং ও মনা ৬নং আসামি।

Manual4 Ad Code

 

এরআগে গত মঙ্গলবার রাতে এজাহারনামীয় ৫নং আসামি কুটি মিয়াকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হলো।

Manual2 Ad Code


।আরও পড়ুন


তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার নোয়াখালি বাজার এলাকার নুরপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

 

উল্লেখ্য, গত রোববার রাত সিলেটে ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল।

 

এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ-ছয়জন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code