বিএনপি সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত: শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

বিএনপি সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত: শামসুজ্জামান দুদু

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় এসে এসব মন্তব্য করেন তিনি।

 

জামায়াত-চরমোনাইয়ের একত্রিত হওয়ার বিষয়ে দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা, ৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এমন একটি দল। যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা।

Manual5 Ad Code

 

সেনাবাহিনী-জামায়াতের দেশপ্রেম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং জামায়াত দেশপ্রেমিক বলেছিল। হঠাৎ করে এমন বক্তব্য সে কথা মনে করিয়ে দেয় পাকিস্তনি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কি। এটি আগে পরিস্কার করলে ভালো হত।

 

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত। আমরা ১৪ সাল থেকে একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা জনগণের উপর নির্ভরশীল রাজনৈতিক দল। আমরা খুবই আশাবাদী যেকোন সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়বাদী শক্তি ভালো করবে।

 

Manual6 Ad Code

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code