বিকালে মুস্তাফিজ পারবে কি সাকিবদের ঠেকাতে

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

বিকালে মুস্তাফিজ পারবে কি সাকিবদের ঠেকাতে

Manual8 Ad Code
images
স্পোর্টস ডেস্ক : আইপিএলের নবম আসরে ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছেন মুস্তাফিজ-ওয়ার্নারদের সানরাইজার্স হায়দারাবাদ। এখন লড়াইটা শীর্ষ স্থানে থাকা। অন্যদিকে সাকিব-গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্সের কাছে বাঁচা-মরার লড়াই। প্লে-অফে খেলতে হলে আজ নিজেদের শেষ ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে জিততেই হবে।
গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন।
আসরে সর্বশেষ পয়েন্ট টেবিল অনুযায়ী ১৩ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য) একাদশ: রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডে, সূর্য কুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, পীযুষ চাওলা, সুনিল নারাইন এবং উমেশ যাদব, মরনে মরকেল, জেসন হোল্ডার।
সানরাইজার্স হায়দ্রাবাদ (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েসেস হেনরিকস, নামান ওঝা, দীপক হুদা, ইয়ন মরগান, আশীষ রেড্ডি, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান এবং মুস্তাফিজুর রহমান।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code