বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

Manual5 Ad Code

Bkash_287022895

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা মহিলা কলেজের সামনে মাইক্রোবাস থামিয়ে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা জানান, একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা এসে কৌশলে মাইক্রোবাসটির গতি রোধ করে থামিয়ে দেয়। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকের বাকবিতণ্ডা হয়।

Manual7 Ad Code

এমন সময় দুইটি মোটরসাইকেলে করে মোট ছয়জন দুর্বৃত্ত মাইক্রোবাসটিকে ঘিরে এলোপাতাড়ি গুলি করে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান এ সময় পায়ে গুলিবিদ্ধ হন। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুখ হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মো. বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। গুলিবিদ্ধ না হলেও রাজু হাসান আহত হয়েছেন।

Manual6 Ad Code

গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ২০-২৫ রাউন্ড গুলি ছোড়েন বলেও জানান আজমল হুদা।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নিপেন জানান, ইতিমধ্যে গাড়িটিকে (ঢাকা মেট্রো ঘ-৩৫৭৪৮৪) থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পরিদর্শক তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code