বিকেলে হায়দারাবাদের মুখোমুখি মুম্বাই

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

বিকেলে হায়দারাবাদের মুখোমুখি মুম্বাই

Manual8 Ad Code
1460991040
স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবারের আসরের ৩৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের মধ্য দিয়ে দু’দলেরই লক্ষ্য শেষ চারের পথে অনেকটুকু এগিয়ে যাওয়া।
ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে মুম্বাই থেকে সরাতে হলো আইপিএলের ম্যাচ। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের হোম ভেন্যু এখন ভিসাখাপত্মম। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ভিসাখাপত্মময় ড. যশ রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।
৮ ম্যাচে ৫ জয় নিয়ে সানরাইজার্স হায়দারাবাদের পয়েন্ট ১০। অপরদিকে ৯ ম্যাচে ৫ জয়ে মুম্বাইয়ের পয়েন্টও ১০। তাই আজ যে দল জিতবে তাদের পয়েন্ট হয়ে যাবে ১২। শীর্ষে থাকা দুই দল কেকেআর এবং গুজরাট লায়ন্সের ওপর তখন চাপ বাড়িয়ে দিতে পারবে তারা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code