সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিতে বিশ্বের অনেক লিগের দল তাকিয়ে আছে। পাকিস্তান সুপার লিগে তাকে দলে নেয়া হলেও তিনি খেলতে যেতে পারেননি। ইংল্যান্ডের কাউন্টি দল সাক্সেস এই পেসারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আর আইপিএল-এর দল সানরাইজার্স হায়দরাবাদ মুস্তাফিজের দাপটে বড় দলে পরিণত হয়েছে। এবার মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশে। তাকে দলে নিতে ইতোমধ্যে কয়েকটি ক্লাবের নজর আছে।
বিগ ব্যাশের সাতটি ক্লাবের অন্তত একটি করে বিদেশী খেলোয়াড়ের কোটা খালি আছে। ইংল্যান্ডের লুক রাইট ও কেভিন পিটারসেনের সঙ্গে চুক্তি করে শুধু মেলবোর্ন স্টার্স নিজের কোটা পূরণ করেছে।
এদিকে মেলবোর্ন রেনেগ্যাডস মুস্তাফিজকে দলে নিতে দৌঁড়-ঝাপ শুরু করে থাকতে পারে। কারণ ক্লাবটির অন্যতম পরিচালক টম মুডি আইপিএল-এ মুস্তাফিজের কোচ। রেনেগ্যাডসের বিদেশী খেলোয়াড়ের দুটি কোটা এখনও পূর্ণ হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে তারা চুক্তি করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মুডির সঙ্গে মুস্তাফিজুরের ঘনিষ্ট সম্পর্কের কারণে রেনেগ্যাডস ২০ বছর বয়সী এই পেসারের সঙ্গে সহজেই চুক্তি করতে পারে।
বিগ ব্যাশের গত মৌসুমে হতাশাজনক বিদায়ের পর ক্লাবটির কোচ ডেভিড সাকের বোলিং লাইন শক্তিশালী করার কথা জানিয়েছিলেন। ‘দ্য এইজ’কে তিনি বলেছিলেন, সত্য বলতে কি, সম্ভবত আমাদের একজন বিদেশী বোলার দরকার।
এদিকে সিডনি সিক্সার্স অধিনায়ক ময়েস হেনরিকস আইপিএল-এ মুস্তাফিজের সঙ্গে সানরাইজার্সের হয়ে খেলছেন। সতীর্থকে তিনি ‘লিটল জিনিয়াস’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই হেনকিকসের হাত ধরে সিক্সার্সও ফিজের সঙ্গে চুক্তি করতে পারে।
এদিকে সিডনি থান্ডারের সাবেক অধিনায়ক ও নতুন ম্যানেজার মাইক হাসি আইপিএল-এ একজন কমেন্টেটর হিসেবে কাজ করছেন। ফিজের অনেক প্রশংসাও করছেন তিনি। হাসিরও লক্ষ্য থাকতে পারে বাংলাদেশী কাটার মাস্টার।
যদি বিগ ব্যাশের কোনো ক্লাবে খেলতে যান, তাহলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই লিগে খেলার গৌরব অর্জন করবেন মুস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান স্ট্রাইকার্স ও রেনেগ্যাডসের হয়ে খেলেছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি