সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
লাইফস্টাইল : ব্রেক-আপ হয়ে যায় এক ক্লিকেই৷ কিন্ত্ত অনুভূতির কী হবে? ব্রেক-আপের স্ট্রেসও নিতে পারবেন না? রোবট তো হয়ে যাইনি আমরা! কান্নাকাটি, ফিলিং হার্ট ব্রোকেন! রাত্রি জাগরনের ফলে চোখের তলায় কালি আর ফেসবুকে ভারী ভারী পোস্ট৷ অতঃপর রাতের পর রাত বালিশ ভেজানো৷
জীবনে এত নাটকীয়তা না চাইলে সহজেই জেনে নিনসম্পর্ক টিঁকিয়ে রাখার কিছু সাধরণ নিয়ম……
১। ছোট ছোট কথায় ব্রেক-আপের হুমকি দেবেন না৷ প্রথম প্রথম আপনার পার্টনারকে ব্যাপারটা ভাবালেও পরে একঘেয়ে লাগবে৷ আপনাকেই উলটে মুক্তি দেওয়ার কথা ভাবতে পারেন তিনি৷
২। নিজের প্রাক্তন বা তার কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন না৷ বিচ্ছেদের প্রভাব আপনার এক্সের ওপর কেমনভাবে পড়েছে তা তো জানেন না৷ তাছাড়া ‘বন্ধু হয়ে থাকব’ ব্যাপারটা কিন্ত্ত বেশিরভাগ সময় সমস্যা বাড়ায়৷
৩। সম্পর্কে বিশ্বাসঘাতকতা একদম নয়৷ স্বচ্ছ থাকুন৷ তাতে আপনি কনফিডেন্স পাবেন রিলেশনে৷ আপনার সঙ্গীও নির্ভর করতে পারবেন আপনার উপর৷
৪। মনে সন্দেহ নিয়ে একসঙ্গে ঘর করা যায় না৷ আর সেটা উচিতও নয়৷ তাই অহেতুক সন্দেহ করবেন না নিজের পার্টনারকে৷ বরং কথা বলে ব্যাপারটা পরিষ্কার করে নিন৷ মন হালকা হয়ে যাবে৷
৫। সম্পর্কে খুব ঝামেলা হচ্ছে৷ বন্ধুদের সব কথা খোলাখুলি বলি… এমনটা ভাবলে কিন্ত্ত খুব ভুল করছেন৷ নিজের লাভ লাইফ আর ফ্রেন্ড সার্কেল মিশিয়ে না ফেলাই ভালো৷ কারণ বন্ধুরা সাহায্য করে সব ঠিক করে দিলো, এমনটা সিনেমার পর্দায় কিংবা রিয়্যালিটি শো-তেই ঘটে৷
৬। অনেকেরই অভ্যাস থাকে ছোট ছোট কারণে ঝগড়া করার৷ সেটা নিছক পাগলামো ছাড়া কিছুই নয়৷ অহেতুক পাগলামো করে রিলেশনশিপকে ট্রাবল করবেন না৷
৭। ইগো দূরে সরিয়ে রাখুন৷ সম্পর্কের ক্ষেত্রে ইগো ভয়ানক ক্ষতি করে৷ কখনওই ইগোর বশে পার্টনারকে কিছু বলবেন না৷ পরে কিন্ত্ত হাত কামড়ানো ছাড়া কোনও উপায় থাকবে না৷
৮। অ্যাডজাস্ট করতে শিখুন৷ রিলেশনশিপে অ্যডজাস্টমেন্ট খুব জরুরি৷ দুজনের মধ্যে আন্ডারস্টা্যন্ডিং থাকে শুধু একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার মধ্যে৷
৯। ঘণ্টায় ১০ বার ফোন করাটাই কিন্ত্ত ভালবাসা নয়৷ প্রথমদিকে ভালো লাগলেও পরে ব্যাপারটা একঘেয়ে হয়ে যায়৷ নিজস্ব প্রাইভেসি থাকে না৷ তাই আপনার সঙ্গীকে স্পেস দিন৷ দিনে এক-দু’বার খোঁজ নিন, আর দুজনেই ফ্রি টাইম বের করে চ্যাটালাপটা সেরে নিন৷
১০। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিশ্বাস রাখুন৷ অফিস কলিগের সঙ্গে বন্ধুত্ব কিংবা পার্টনারের এক্সের সঙ্গে দেখা হলে সে মুখ ঘুরিয়ে নেবে এমনটা আশা করবেন না৷ সেটা খুবই ছেলেমানুষি৷ বরং আপনার সঙ্গী তার প্রাক্তনের সঙ্গে কথা বললে হাসিমুখে আপনিও যোগ দিন৷ ভদ্রতাও হল আবার আপনারা যে সুখী সেটা দেখিয়েও দেওয়া হল৷ এক ঢিলে দুই পাখি আর কী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি