বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

শান্ত চন্দ্র বণিক। ফাইল ছবি

Manual7 Ad Code


গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Manual7 Ad Code

শুক্রবার (১৫ মে) বিকাল ৫টায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন শান্ত। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।

 

নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

 

তিনি বলেন, তাঁর বাড়িতে জানানো হয়েছে। বাড়ি অনেক দূর হওয়ায় আসতে অনেক সময় লাগবে। সুতরাং আসতে বারণ করেছি। আমরাই এখান থেকে সব আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পাঠানোর ব্যবস্থা করছি। এখন লাশ স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। ওখান থেকে মৃত্যু সনদ দেবে। এরপর থানায় নেওয়া হবে। সুরতহাল করতে মানা করেছি, আমি সে দায়িত্ব নিয়েছি। এরপর লাশ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে ঠাকুরগাঁও পাঠানো হবে।

Manual7 Ad Code

 

পিএমই বিভাগের শিক্ষার্থী ইবরাহিম বিন ইসলাম বলেন, তারা ব্যাচ ট্যুরে গিয়েছিল। বিকাল ৫টার দিকে তারা তিনজন পানিতে নেমেছিল। শান্ত সাঁতার জানত। কিন্তু স্রোত বেশি ছিল। স্রোতে তাকে টেনে নিয়ে গেলে স্থানীয় একজন নারী তাকে বাঁচানোর চেষ্টাও করেছিল। কিন্তু পারে নাই। স্থানীয়রাও অনেকক্ষণ খুঁজছে। কিন্তু পাই নাই। এ সময় ডুবুরিদেরকে কল দিছে। কিন্তু তারা অনেক পরে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা সন্ধ্যা ৬টা বেজে গেছে বিধায় নামতে চায় নাই। জোরাজুরি করার পর নামছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের পর্যটন কেন্দ্র লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের মুসআব আমীন নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছিল।

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code