বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, সিলেটে আটক ১

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, সিলেটে আটক ১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট থেকে পোল্যান্ড নেওয়ার কথা বলে ১০ গমনেচ্ছুকের এক কোটি ২০ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক পাচারকারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত মো. সিরাজুল ইসলাম (৪৮) সিলেটের দক্ষিণ সুরমার খাজাকুল গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

র‌্যাব জানায়, সিরাজুল বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতকারী ও মানব পাচারকারী চক্রের মূল হোতা।

Manual4 Ad Code

প্রতারিতরা হচ্ছেন- মো. ফজলুর রহমান (৪০), মো. আজিজুর রহমান (সেবুল), মো. জুনেদ (২৬), মো. রুহুল আমিন (২৪), মো.মাহমুদ ইসলাম সামাদ (২৬), মো. আক্তার মিয়া (২৯), মো. জাহেদুল ইসলাম (২৮), এসএম গোলাম কিবরিয়া (৩২), মো. মিজানুর রহমান (৩২), আখলু মিয়া (৩৪)। প্রতারিতরা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

র‌্যাবের প্রেরিত সংবাদে প্রতারিতদের বরাত দিয়ে জানানো হয়, গত বছরের ৩১ জানুয়ারি ইউরো বাংলা ট্রাভেল এজেন্সির বিভিন্ন কাগজপত্র, অফারলেটার, পোল্যান্ডের ভিসা দেখিয়ে এক মাসের মধ্যে পোল্যান্ড পাঠানো প্রতিশ্রুতি দেন। ১০জন গমনেচ্ছুকদের সাথে প্রথমে বাংলাদেশে অবস্থানকালিন ৭ লাখ টাকা এবং পোল্যান্ড পৌছার পর ৫ লাখ টাকা প্রদানের চুক্তি হয়। এসময় পাসপোর্টসহ পোল্যান্ড গমনেচ্ছুক ১০ জনের কাছ থেকে ৭ লাখ টাকা ও পাসপোর্ট সংগ্রহ করে। এর বিপরিতে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

পরবর্তীতে গত বছরের ১৯ ডিসেম্বর ১০ গমনেচছুকদের জানানো হয় ২৬ ডিসেম্বর পোল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টায় তাদের ফ্লাইট। সে সময় গমনেচ্ছুকদের চুক্তি অনুযায়ি প্রত্যেকের নিজ নামের অ্যাকাউন্টের বিপরীতে ৫ লাখ টাকার চেক সিরাজুলকে দেন।

Manual8 Ad Code

২৫ ডিসেম্বর সিরাজুলের দক্ষিণ সুরমা লালাবাজার এলাকার বাড়ি থেকে পোল্যান্ড গমনেচ্ছুক ১০ যাত্রী একটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখানে ২৫ ডিসেম্বর ১০ যাত্রীকে ঢাকার একটি আবাসিক হোটেলে রাখা হয় । পরে ২৬ ডিসেম্বর রাত ৮টায় তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার পর সিরাজুল পাসপোর্টে পোল্যান্ড যাওয়ার সিল দেওয়ার কথা বলে বিমানবন্দরে অভ্যন্তর গিয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে সিরাজুল ফোন বন্ধ করে দেন। পরে গমনেচ্ছুকরা বিমানবন্দর থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসেন।

Manual6 Ad Code

প্রতারিতদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে ও এএসপি পিযুষ চন্দ্র দাস এর সহযোগিতায় অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে। আটককৃতকে মহানগরের দক্ষিণ সুরমা থানা হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code