বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Manual1 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলে ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাশেরভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খাশেরভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর (২৫) নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

Manual1 Ad Code

তিনি জানান, এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মমতাজ (২০) এবং পরে মা ছবিরন (৪২) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Manual6 Ad Code

ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code