সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : নাটক বা চলচ্চিত্রের কাহিনিকেও বেমালুম হার মানাবে এ ঘটনা। নিজের স্ত্রী যে কোনো মেয়ে নন তা জানতে পারলেন ফুলশয্যার রাতে। ভারতের উত্তরপ্রদেশের বরেলির মহেশপুরের এ ঘটনা।
বরের অভিযোগ, ফুলশয্যার রাতে তিনি বুঝতে পারলেন তাকে ঠকানো হয়েছে। কারণ ঘোমটার আড়ালে নববধূর পরিবর্তে ছিল এক হিজড়া। পুরুষ হয়ে তো আর হিজড়াকে বিয়ে করা যায় না!
এ ঘটনা জানাজানি হওয়ার পর হুলস্থুল পড়ে যায় ছেলের বাড়িতে। রাগে-ক্ষোভে থানায় অভিযোগ দায়ের করেন হরিওম নামের ওই যুবক।
পেশায় জরি কারিগর হরিওম অভিযোগে জানান, গত ফেব্রুয়ারি মাসে মঢ়িমাথের আম্বেদকর পার্ক এলাকায় মেয়ে দেখতে যান তারা। মেয়ে পছন্দও হয়ে যায় হরিওমের। এরপর নিয়ম মেনে বিয়েও হয় গত ২৮ এপ্রিল।
কিন্তু বিয়ের পরের রাতেই ঘটে বিপত্তি। ফুলশয্যার রাতে বৌয়ের মুখ দেখে অবাক হয়ে যান তিনি। বাড়ির লোককে ঘটনাটা খুলে বলেন। প্রথমে বিশ্বাস করতে না পারলেও চিকিৎসকের কাছে গিয়ে নিশ্চিত হন তারা। যদিও মেয়ের বাড়ির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি