সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
খেলা ডেস্ক:
সকালে থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজ সেরেই রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অপেক্ষা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের। দুপুর গড়াতেই ডাচ নারীরা যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ডিএলএস পদ্ধতিতে ডাচদের জয়ী ঘোষণা করা হয়।
সুপার সিক্স থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকেট পেয়েছে। দুই দলেরই পয়েন্ট সমান ৬ করে। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।
বিশ্বকাপ নিশ্চিত হলেও সুপার সিক্সে এখনও দুই ম্যাচ বাকি আছে বাংলাদেশের। শুক্রবার স্কটল্যান্ড ও রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি