বিশ্বনাথকে ‘দূর্যোগপূর্ণ উপজেলা’ ঘোষণার দাবী

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

বিশ্বনাথকে ‘দূর্যোগপূর্ণ উপজেলা’ ঘোষণার দাবী

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল’র পানিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়নের সর্বত্র থাকা ‘রবিশষ্য ও বোরো ধান’ তলিয়ে যাওয়ায় উপজেলাবাসীর ক্ষয়ক্ষতির পরিমাণ চরমে পৌঁছেছে।

Manual4 Ad Code

দিন দিন উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল-হাওরে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিনিয়তই বাড়ছে ক্ষতির পরিমাণ। ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় ৬২৫০ হেক্টর বোরো ধান আবাদকৃত জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বনাথে বিভিন্ন অঞ্চলে চাষাবাদকৃত রবিশষ্যের।

Manual7 Ad Code

মঙ্গলবার সকালে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত জরুরী সভায় স্থানীয়ভাবে ‘বিশ্বনাথ উপজেলা’কে দূর্যোগপূর্ণ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সভা থেকে ‘জেলা প্রশাসক’সহ সরকারের উধর্বতন কর্তৃপক্ষ বরাবরে ‘বিশ্বনাথ উপজেলা’কে দূর্যোগপূর্ণ উপজেলা ঘোষণা করে দ্রুত কার্যক্রর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কারণ পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান গাছ থেকে আর কোন রকমেই ফসল পাওয়া সম্ভব নয় বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সভায় উপস্থিত সবাইকে অবহিত করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কৃষকদের ক্ষতির পরিমাণ চিন্তা করে ও কৃষকদেরকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য ঋন গ্রহণকারী কৃষকদের সুদ মওকুপ করার দাবি জানানো হয়। অধিক ক্ষতিগ্রস্থদেরকে পরবর্তি ধানের মৌসুম পর্যন্ত ভিজিডি সহায়তা প্রদানের দাবীও করা হয়। কৃষকদের পাশাপাশি ঝড়-বৃষ্টির কারণে উপজেলার যেসব এলাকায় মানুষের বাড়ি-ঘর ভেঙ্গে জরুরী ভিত্তিতে তাদের তালিকা প্রনয়ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান আবদুল তাহিদ, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code