সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) তাকে কিশোরগঞ্জ জেলার তারাইন থানার জাউয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হলেন-বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত মজিদ আলীর ছেলে তাজির আলী।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ জেলার তারাইন থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথের দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার আসামি তাজির আলীকে শনিবার গ্রেফতার করতে সক্ষম হয়।
হত্যা মামলার আসামী গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, চলিত বছরের ২০ এপ্রিল তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী ও রাজনগর মোল্লারগাঁও গ্রামের আবদুল খালিকের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবদুল খালিক গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
গত ২০ এপ্রিল শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় তাজির আলীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি