সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথ থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৯। বুধবার (১১ মে) উপজেলার আরামবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা ডাকাতরা হল- একই উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আরফান উল্লাহর ছেলে মো. খোকন আহমেদ রাজা ওরফে তোরন মিয়া (৩০), বিশ্বনাথ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত মোখলেছ আলীর ছেলে মো. আশক আলী (৫৫), সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ (২৭), তিলাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ছয়বুর আহমেদ ওরফে সাব্বির (২৮)।
এসময় ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের কাছে থাকা ১টি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ, ১টি চাপাতি, ১টি গ্রীল কাটার, ১টি স্টীলের বড় চাকু ও ১টি শাবল উদ্ধার করে।
গ্রেফতারকৃত ডাকাতদের আশক আলীর নামে বিশ্বনাথ থানায় ২টি, জালালাবাদ থানায় ১টি ডাকাতি মামলা ও ১ টি পুলিশ এ্যাসল্ট মামলা, খোকন আহমদ রাজা ওরফে তোরন মিয়ার নামে গোলাপগঞ্জ থানায় একটি খুনসহ ডাকাতি মামলা, সাব্বির ওরফে ছয়বুর এর নামে বালাগঞ্জ থানায় ১টি ও ওসমানীনগর থানায় ২টি ডাকাতি মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার বিশ^নাথ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি