বিশ্বনাথে ঝোপে মিললো কঙ্কাল ও নারীর চুল

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৬

বিশ্বনাথে ঝোপে মিললো কঙ্কাল ও নারীর চুল

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঝোপ থেকে একটি কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। ওই কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। পুলিশের ধারণা, কঙ্কালটি প্রাপ্তবয়স্ক কোনো নারীর।

 

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

Manual6 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয়রা জমির ঝোপের মধ্যে একটি মাথার খুলি ও কঙ্কাল দেখতে পেয়ে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

ওসি মাহবুবুর বলেন, ‘কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

 

কঙ্কালটি উদ্ধারের সময় পাশে নারীর চুল পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।’

 

Manual2 Ad Code

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

 

(সুরমামেইল/এসবি)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code