বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের

Manual2 Ad Code

বায়ে নিহত শাহ আলম ডানে আটক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত শাহ আলম (২৮) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদিম ছিলেন।

 

ঘাতক মিজানুর রহমান (৩২) রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান তারা দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে চলাচল করে আসছে। কিন্তু বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমণ চালায়। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual4 Ad Code

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএনআই)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code