বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual4 Ad Code

 

জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। তার নাম ফাহিম আহমেদ (১৮)। তিনি বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় একটি যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর মুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথ মুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন।

Manual8 Ad Code

 

তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।

 

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ফাহিম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাস ও সিএনজি হেফাজতে নেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code