সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ এবং ১৫ বোতল বিয়ার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।
শনিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি’র নায়েক মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শরিফগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ৯৬ বোতল ম্যাগ ডুয়েল মদ এবং ১৫ বোতল বিয়ার উদ্ধার করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মদকগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি