বিশ্বাসের মৃত্যুতে ভীত যৌবন

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

বিশ্বাসের মৃত্যুতে ভীত যৌবন

Manual8 Ad Code

ছবিতে – ইন্তেখাব ।

 

 

 

 

 

 

 

 

 

 

আহসান আহসানুল হাবিব………..

এখন আর আমরা অনেক  কিছুই পারি না

Manual5 Ad Code

চাইলেও হয়তো পারি না দৈবাৎ ইচ্ছেতেই রঙিন হতে।

এই যৌবনে এসে জিজ্ঞেস করি নিজেকে –

আমরা ঠিক কতোটা স্বাধীন?

Manual8 Ad Code

হ্যাঁ, স্বধীন!  তবে পুরোপুরি নই

বিশ্বাস আর সমাজের কাছে কিছু স্বাধীনতা হয়তো বন্ধী হয়ে থাকে চিরকাল।

 

একটা বয়স ছিল –

যখন প্র্য়োজনে অপ্র্য়োজনে কথা বলেছি

রাত জেগেই গভীর রাতেও এঁকেছি শতরাঙা স্বপ্ন;

বয়স তখন সতের কি আঠারো, কৈশোর আর যৌবনের মাঝামাঝি।

চঞ্চলতা ছিল, ছিল আবেগে মাখা একটি প্রিয় মুখ

অস্থিরতা জুড়ে থাকতো দেহ থেকে মনে

আর তখন ছিল স্বপ্নে ভরা দুজোড়া চোখ।

Manual2 Ad Code

 

এখন আমি পূর্ণ যুবক

পূর্ণ অন্ধ সে দু চোখ;

আমি দেখেছি বিশ্বাসকে অপবিত্র করার রক্তিম মিছিল,

হত্যা করা কিছু স্বপ্নের লাশ।

কেউ একজন হত্যা করেছিল আমার বিশ্বাস আর স্বপ্নকে,

ছুরিকাঘাতে আর মিছিলের শত পায়ে পদতলে।

 

তাই এ উদ্দ্যাম যৌবনে আমি পড়ন্ত বিকেলের আবেগী –

আমি ভয় পাই! প্রচন্ড ভয় পাই;

তোমার দেওয়া অবিশ্বাস আর অবিশ্বাসকর কষ্টরা আমাকে ভীত করে তুলেছে।

 

Manual3 Ad Code

আমি ভয় পাই ! প্রচন্ড ভয় পাই এ যৌবনে !

ধীরে ধীরে সাহস আর বিশ্বাসের মৃত্যু হচ্ছে তোমার দেওয়া কষ্টের আঘাতে।

উৎসর্গঃ প্রিয় মুখ সিফাত ও রিমি। আমার দুই বন্ধু যারা এঁকে অপরকে চিনে না অথচ তাদের জীবনের গল্প একই সুতোয় গাথা হয়তো এই কবিতায়ই।

আহসান আহসানুল হাবিব, সাহিত্য সম্পাদক, সুরমা মেইল ডটকম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code