বিশ্বের তুলনায় বাংলাদেশের সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

বিশ্বের তুলনায় বাংলাদেশের সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual6 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে জোড়া খুনের ঘটনায় বলার মতো কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, গোয়েন্দা বাহিনী এর তথ্য উদঘাটনে তৎপর আছে। তবে এসব খুনকে টার্গেট কিলিং বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, তারা হত্যার উদ্দেশ্যে এসেছিল এবং হত্যা করেই পালিয়ে যায়। ওই নৃশংস জোড়া খুনে ৫ জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের পর পুরো ঘটনা জানাতে পারব, বলেন তিনি।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে এসব খুন করা হচ্ছে। কখনও শিবির, কখনও জেএমবি, কখনও আনসারুল্লাহ নামে এসব করা হচ্ছে। তারা সবাই সন্ত্রাসী।

এসব খুনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটছে। তার তুলনায় বাংলাদেশে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে লেক সার্কাস এলাকায় পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। এতে আহত হয়েছেন আরো তিনজন।

Manual3 Ad Code

জুলহাজ বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন।

Manual7 Ad Code

হত্যাকাণ্ডের সময় টহল পুলিশের একটি পিকআপ ওই এলাকার তেঁতুলতলা গলি দিয়েই যাচ্ছিল। কিন্তু তারা তাদের ধরতে পারেননি। উল্টো তাদের হামলায় গুরুতর জখম হয়ে গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কলাবাগান থানা পুলিশের এএসআই মোমতাজ হোসেন।

কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে পার্সেল দেয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে তাকে ও তার এক বন্ধুকে হত্যা করা হয়। পরে আল্লাহু আকবার বলতে বলতে তারা চলে যায় বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন।

এদিকে, গত শনিবার (২৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছি। আশা করি, আপনাদেরকে ভাল কিছু জানাতে পারব।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের সুরক্ষিত এলাকায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করে দৃর্বৃত্তরা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তনু হত্যাকাণ্ডের সঙ্গে কলাবাগানের ঘটনার মিল নেই। শিগগিরই তনুর খুনিরা চিহ্নিত হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code