সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭
নিউজ ডেস্ক :: বিশ্বের ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বিশ্বের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, ধনী দেশের তালিকায় শীর্ষ ২০য়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
হারুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৭ অনুযায়ী, গত বছর আরব আমিরাতে ১৬ জন ধনকুবের ছিলেন। এবার তা বেড়ে হয়েছে ২১। জিসিসিভুক্ত আর কোনো দেশ শীর্ষ ২০য়ে জায়গা করতে পারেনি।
এই প্রথম একজন ধনকুবের পেয়ে বাংলাদেশ ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে, ১১ জন ভারতীয় ধনকুবের এ বছর তাদের অবস্থান হারিয়েছেন।
গত বছর ১১ জন ধনকুবের নিয়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছিল ভারত। কিন্তু এ বছর সেই অবস্থান থেকে ছিটকে ৪র্থ স্থানে রয়েছে দেশটি।
তালিকায় থাকা শীর্ষ তিন ধনকুবেরই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি