বিশ্বের সাথে তাল মিলাতে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

বিশ্বের সাথে তাল মিলাতে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

Manual4 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হলে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। আর আগামী দুই বছরের মধ্যে সরকার বিরামহীনভাবে বিদ্যুৎ দিতে পারবে।

রোববার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের কুড়ার বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আমরা চ্যালেঞ্জ নিয়েছি। আর এই চ্যালেঞ্জ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে আমরা ইংরেজি বছরের প্রথম দিন প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসব দিবস পালন করছি। বিগত কয়েক বছরের মতো এবারও নির্ধারিত ১ জানুয়ারি দেশব্যাপী বই বা পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া কমছে। যার ফলে প্রতিবছরই বইয়ের সংখ্যা বাড়ছে।

তিনি আরো বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা হলো নতুন প্রজন্ম। তাই তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের শুধু মাত্র জ্ঞান ও দক্ষতা দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনের আসল শক্তি হলেন আমাদের শিক্ষকরা।

Manual2 Ad Code

তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual6 Ad Code

কুড়ার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা নির্বাহী মু. আসাদুজ্জামান, কুড়ার বাজার ইউনিয়নের চেয়ারম্যান এএফএম আবু তাহের, কুড়ার বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কুড়ার বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সামছুল হক টাখই, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত খান, কাইউম খান, প্রবাসী আওয়ামী লীগ নেতা ওয়ালি খান প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code