বিয়নীবাজারের নাজিম হত্যা: বন্ধু সোহেলের খুঁজে পুলিশ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

বিয়নীবাজারের নাজিম হত্যা: বন্ধু সোহেলের খুঁজে পুলিশ

Manual2 Ad Code

12112
সুরমা মেইল নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু সোহেলকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য জানান।

Manual2 Ad Code

তিনি জানান, ‘হত্যাকান্ডের সময় সামাদের সাথে তার বন্ধু সোহেল ছিলেন। ক্লাস শেষে দুজন একসাথে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে একরামপুর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে ৪/৫ জন অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র নিয়ে সামাদের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে এবং গুলি করে ফেলে রেখে যায়। এসময় তার বন্ধু সোহেল কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি আরো জানান, দুই মাস আগে সিলেট থেকে ঢাকায় আসে নাজিম উদ্দিন। গেন্ডারিয়ার একটি ম্যাচে বন্ধুদের সঙ্গে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সান্ধ্যকালীন এলএলএমে কোর্সে পড়াশোনা করতেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code