সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন অটোরিকশার যাত্রী। বুধবার (০১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাড়ি সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের জাফর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়- সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৫৭৬৮) বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে (সিলেট-অ ১১-১১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আব্দুর রহমান ঘটনাস্থলে মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি