বিয়ানীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

বিয়ানীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Manual6 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং তাদের পিটিয়ে আহত করে। এরপর ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ওয়াদুদ (দুদু মেম্বার) এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আব্দুল ওয়াদুদ জানান, রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির কেঁচি গেট ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা জেগে উঠলে ডাকাতরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

Manual6 Ad Code

ডাকাতরা ২০ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকার নিয়ে গেছে বলে জানান দুদু মেম্বার।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানাতে পারেন নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code