বিয়ানীবাজারে ইজতেমাগামী বাস উল্টে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বিয়ানীবাজারে ইজতেমাগামী যাত্রীদের বাস উল্টে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, জকিগঞ্জ থেকে আসা ইজতেমা যাত্রীদের বহনকারী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বাস উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত আরকান আলীকে (৬৫) গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত আরকান আলীর বাড়ি বাড়ি জকিগঞ্জের শাহবাগে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আজ ২৯ ও ৩০, ৩১ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের ইজতেমা। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code