বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধে আ.লীগ নেতা খুন

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধে আ.লীগ নেতা খুন

Manual3 Ad Code

download

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : বিয়ানীবাজার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের দায়ের কোপে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আব্দুস ছত্তার মাতাব (৪৬) আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। সে আলীনগর গ্রামের মৃত মকদ্দছ আলীর পুত্র।

Manual8 Ad Code

বুধবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব আলীনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় ঘটনা স্থল থেকে মহিলা সহ আটক ৮ জনকে আটক করে পুলিশ।

জানা যায়- বাড়ির পাশ্ববর্তী জমি নিয়ে মাতাব এর সাথে পূর্ব থেকে বিরোধ চলছিল প্রতিবেশী সুমন ও রুবেল গংদের। বুধবার সকালে অন্যান্য দিনের ন্যায় ঐ জমি চাষ করতে যান মাতাব। বিরোধপূর্ণ ঐ জমির দখল নিতে ঘটনার সময় অবস্থান নেয় সুমন ও রুবেল গংরা।

হত্যাকারী সুমনের সংবাদের ভিত্তিতে চারখাই পুলিশ ফাড়ির এস আই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলো। পুলিশের উপস্থিতি দেখে জমি থেকে ওঠে আসে মাহতাব। এ সময় তার সাথে সুমন ও রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সামনে সুমন ও রুবেল ধারালো দা দিয়ে মাতাবের উপর হামলা চালায়। তাদের উপর্যপরি দায়ের কোপের আঘাতে রক্তাক্ত মাহতাব মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

Manual3 Ad Code

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমন ও রুবেল হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নিলে পুলিশ ও এলাকাবাসী ঐ বাড়ি ঘিরে ফেলে। পরবর্তীতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ হত্যাকারী দু’জনসহ ৮ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, পূর্ব আলীনগর গ্রামের আব্দুল মুমিত সুমন (৩০), আব্দুল মুমিন লিমন (৩২) ও রাজন (২৮) তারা মৃত সিকই মিয়ার পুত্র। তুতাই মিয়ার পুত্র রুবেল আহমদ (২৪), মৃত ছিদ্দিক আলীর পুত্র ফাত্তাহ (৫৫), মৃত অলিউর রহমান চৌধুরীর পুত্র রায়হানুর রেজা চৌধুরী (৩৮) ও মৃত খদর আলীর পুত্র শাকিল (৩৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code