সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নিদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী সিএনজি অটোরিক্সা জব্দ করা হলেও পালিয়ে যায় চালক।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ পৌরশহরের নিদনপুর এলাকায় বড়লেখা থেকে বিয়ানীবাজারে আগত (মৌলভীবাজার থ- ১১-৬৩৩৪) নম্বরের সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। এসময় চালক পালিয়ে গেলেও পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো, বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামের মুক্তার আলীর পুত্র নজরুল ইসলাম (১৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের জিন্নাতুল হকের পুত্র আয়নুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিয়ানীবাজারকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিয়ানীবাজারকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি