সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার পৌর নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ।
মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকেই ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। তবে, ভোটারদের দীর্ঘ লাইনে নারী ও তরুন ভোটারদের উপস্থিতিই বেশি দেখা যাচ্ছে। সময় বয়ে যাওয়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইনগুলো। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ‘পৌর পিতা’ কে বেছে নেবেন বিয়ানীবাজার পৌরবাসী।
বিয়ানীবাজার পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১০ টি ভোটকেন্দ্রে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সর্বমোট ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন রয়েছে পুলিশ, আনসার , র্যাব ও বিজিবি সদস্য অনেকগুলো টিম।
নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটাররা যেনো নিশ্চিন্তে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইতে সাথে থাকবেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীক নিয়ে বর্তমান পৌর প্রশাসক তফজ্জুল। তবে, লড়াইয়ের আলোচনায় স্থান আ’লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী পল্লব এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন প্রতীকের জমির।
ভোটাররা বলছেন, পৌর শহরের উন্নয়নে শেষ পর্যন্ত ভোটাররা যোগ্য প্রার্থীকেই নির্বাচন করতে চান বলে জানান। পাশাপাশি পৌর শহরের রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাসহ জীবনমান উন্নয়নে সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন ভোটাররা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি