বুমরাহের ‘ম্যাজিক’-এ অবিশ্বাস্য জয় ভারতের

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

বুমরাহের ‘ম্যাজিক’-এ অবিশ্বাস্য জয় ভারতের

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :: অভিজ্ঞতা ও তারুণ্যে ভরে রুদ্ধশ্বাস জয় টিম কোহলির৷ নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা (১-১) ফেরাল ভারত৷ বুমরাহের ‘ম্যাজিক লাস্ট ওভার’-এ অবিশ্বাস্য জয় টিম ইন্ডিয়ার৷

Manual2 Ad Code

নিশ্চিত জয় মাঠে রেখে এল ইংল্যান্ড৷ আর অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারত৷শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র আট রান৷ হাতে চার উইকেট৷ টি-২০ যুগে যা নেহাতই নস্য৷কিন্তু বুমরাহের দুরন্ত ওভারে মাত্র ৩ রান তুলতে সক্ষম ইংল্যান্ড৷ ১৪৫ রান তাড়া করে ছ’ উইকেটে ১৩৯ রানে থেমে গেল মর্গ্যানবাহিনী৷৫ রানে ম্যাচ জিতে নিল বিরাটবাহিনী৷ ম্যাচের সেরা বুমরাহ৷

Manual4 Ad Code

বুড়ো হাড়ে বল হাতে ভেলতি দেখালেন আশিস নেহেরা৷ ১৪৪ রানের মূলধন নিয়ে প্রথম ওভারেই স্যাম বিলিংসকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে দেন টি-২০ স্পেশালিস্ট ভারতের এই বাঁ-হাতি পেসার৷ বয়স যার টি-২০ ফর্ম্যাটের বেমানান৷ নিজের দ্বিতীয় ওভারে অর্থাৎ ইংল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারেই অন্য ওপেনার জেসন রয়কেও ডাগ-আউটে ফেরত পাঠান ৩৮ ছুুঁই ছুঁই নেহেরা৷তার পর ভয়ঙ্কর হয়ে ওঠা বেন স্টোকসকেও তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান দিল্লির এই বাঁ-হাতি৷গত বছর মার্চে টি-২০ বিশ্বকাপের পর ফের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন নেহেরা৷কানপুরে সিরিজের প্রথম ম্যাচে দাগ কাটতে না-পারলেও দ্বিতীয় ম্যাচেই বল হাতে ভেলকি দেখালেন ‘বুড়ো নেহেরা’৷ এদিন চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি৷

Manual3 Ad Code

শুরুটা করেছিলেন ‘বুড়ো’ নেহেরা৷ আর শেষটা করলেন ‘তরুণ’ বুমরাহ৷ শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে বিরাট কোহলিকে প্রথম সিরিজ জয়ের হাত থেকে রক্ষা করলেন বুমরাহ৷

শেষ ওভারে মাত্র তিন রান দেন গুজরাতের এই ডানহাতি পেসার৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code