সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ার পাজারদিক শহরের নারীদের পুরো মুখ ঢেকে পর্দা করা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা অমান্যকারীরা জরিমানার সম্মুখীন হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে। গত বুধবার স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্বান্ত নেয়া হয়েছে। বলকান অঞ্চলের কোনো দেশে এই প্রথম এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এর ফলে ৭০ হাজার মানুষের ওপর এর প্রভাব পড়বে। উল্লেখ্য, দেশটির ধর্মভীরু রোমা সম্প্রদায়ের নারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই মুখ ঢেকে হিজাব পরার চল রয়েছে।
পাজারদিক শহরের মেয়র টোডর পপোভ রেডিওতে দেয়া এ সংক্রান্ত ঘোষণায় বলেছেন, আমি শুনে হতাশ যে, পাজারদিক নাকি বোরখার শহর। কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই, আসলে ব্যাপারটা তেমন নয়। এই শহরে অনেক দায়িত্ববান লোকজন বসবাস করে থাকেন। তাদের সহযোগিতায় আমরা আমাদের এই লক্ষ্য অর্জনে (শহরকে বোরখা মুক্ত করা) সফল হতে পারবো।
বুলগেরিয়ার ৭২ লাখ জনসংখ্যার ১২ শতাংশ মুসলিম। তারা অধিকাংশই প্রাচীন মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যার একটা বৃহত্তর অংশ হচ্ছে তুর্কি বংশদ্ভূত। যদিও তাদের নারীদের মধ্যে কখনোই সম্পূর্ণ মুখ ঢেকে পর্দা করার প্রচলন ছিল না।
মেয়র পপোভ আরো জানিয়েছেন, তার সরকারের এ নিষেধাজ্ঞা অগ্রাহ্যকারীদের জন্য শাস্তি হিসেবে জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞার পক্ষ সমর্থন করে তিনি আরো বলেন, পুলিশি তদন্তের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেননা পুরো মুখ ঢেকে রাখলে তাদের সনাক্ত করতে পুলিশের সময় লাগে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি