সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ এমপি জো কক্স হত্যায় টমি মেয়ারের (৫২) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করা হয়। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট আদালতে তার নাম জানতে চাইলে সে উত্তর দেয় ‘বিশ্বাসঘাতকদের মৃত্যু, বৃটেনের মুক্তি’। নিজের আসল নাম বলতে অস্বীকৃতি জানায় মেয়ার। তার ঠিকানা আর জন্ম তারিখ জানতে চাইলেও নীরব থাকে সে। বিবিসি’র খবরে বলা হয়, পরে তাকে কারাগারে নেয়া হয়। বৃহস্পতিবার পশ্চিম ইয়র্কশায়ারের বার্স্টলে ৪১ বছর বয়সী মিসেস কক্সকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। মেয়ারের বিরুদ্ধে হত্যা, গুরুতর শারীরিক ক্ষতি, আক্রমণাত্মক অস্ত্র রাখা এবং ক্ষতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে ওল্ড বেইলি আদালতে হাজির করার কথা রয়েছে।
ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবুথনট আদালতে বলেন, নিজের নামের যে উত্তর মেয়ার দিয়েছে সে বিষয়টি মাথায় রেখে তার মানসিক অবস্থাসংক্রান্ত একটি রিপোর্ট প্রস্তুত করা উচিত। ওল্ড বেইলি কোর্টে সোমবার তাকে উপস্থিত করার আগ পর্যন্ত তাকে বেলমার্শ কারাগারে রাখা হবে।
জো কক্সের ওপর হামলার সময় ৭৭ বছর বয়সী এক ব্যক্তি সাহায্য করতে এগিয়ে আসেন। তিনিও হামলাকারীর আক্রমণে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিফ কনস্টেবল ডি কলিনস।
ওই হামলার পর বৃটেনের প্রধানমন্ত্রী, বিরোধী লেবার নেতাসহ বহুসংখ্যক রাজনীতিক, সর্ব সাধারণ শুক্রবার পুষ্পার্ঘ্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন করেন নিহত জো কক্সের স্মরণে। জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে তারা নীরবতা পালন করেন। এদিন রাতে সারা দেশে নজরদারি বৃদ্ধি করা হয়। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বৃটেনের সব শ্রেণির রাজনীতিবিদ। বিশ্বনেতারাও শোকাহত। বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, জো কক্সের মৃত্যুতে পুরো জাতি শোকাহত। তিনি বলেন, রাজনীতি হলো জনগণের সেবার জন্য। এমপিরা তাই বিশ্বটাকে একটি উন্নততর করার চেষ্টা করেন। ওদিকে সহকর্মী জো কক্সের মৃত্যুতে লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, তিনি ছিলেন ব্যতিক্রম। বিস্ময়কর, অত্যন্ত মেধাবী নারী। দেশকে দেয়ার মতো তার অনেক মেধা ছিল। ওদিকে ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে, একজন নারী এমপি গত বছর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে তার সহকর্মীদের নিরাপত্তা নিয়ে লিখিতভাবে উদ্বেগ জানিয়েছিলেন।
এদিকে, বৃটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট আসন্ন। তবে, জো কক্সের সম্মানে এর পক্ষে-বিপক্ষে উভয় শিবির প্রচারণা বন্ধ রেখেছে। জো কক্সের আসনে উপনির্বাচনে প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল সহ অপর রাজনৈতিক দলগুলো।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি