বৃহস্পতিবারের রাশিফল

প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

বৃহস্পতিবারের রাশিফল

Manual7 Ad Code

download (4)লাইফস্টাইল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ আপনার বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মর সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

Manual3 Ad Code

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

Manual8 Ad Code

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।

Manual6 Ad Code

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code