বৃহস্পতিবার আদালতে হাজির হবেন না খালেদা

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৫

বৃহস্পতিবার আদালতে হাজির হবেন না খালেদা

Manual5 Ad Code
khaleda
সুরমা মেইলঃ আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন , জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন  আদালতে হাজির হবেন না।

সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপির চেয়ারপারসন মাত্র দেশে ফিরেছেন। তিনি এখনও পুরোপুরি সুস্থ বোধ করছেন না। তবে পরবর্তী সময়ে আদালতে হাজিরা দেবেন তিনি।

Manual2 Ad Code

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই দুই মামলার পরবর্তী শুনানির ধার্য দিন ২৬ নভেম্বর।

Manual2 Ad Code

বিচারক আবু আহমদ জমাদারের ওই আদালতে গত ১৯ নভেম্বর এই দুই মামলার সবশেষ শুনানি হয়। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।

Manual7 Ad Code

ওই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই তিনজনকে আসামিপক্ষের জেরার জন্য ২৬ নভেম্বর তারিখ ধার্য করেন আদালত।

অন্যদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে এর আগে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়। এ রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার জন্য গত শুনানির দিনে (১৯ নভেম্বর) খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। বিচারিক আদালত তা মঞ্জুর করে ওই মামলারও পরবর্তী তারিখ ২৬ নভেম্বর ধার্য করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code