সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারও নতুন টাকা বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের ৩টি নির্দিষ্ট কাউন্টার ও সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ২০টি শাখা থেকে পুরো ঢাকা শহরে নতুন টাকা নিতে পারবে গ্রাহকরা।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, আগামী ১৬ জুন থেকে নতুন টাকা বিনিময়ে ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতই এবারো গ্রাহকদের সর্বোচ্চ চাহিদা পূরণ করবো।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নির্ধারিত ৩টি কাউন্টারের মাধ্যমে নতুন টাকা দেয়া হবে। প্রতি গ্রাহক সর্বোচ্চ ৫০, ২০, ১০, ৫ ও দুই টাকার একটি করে বান্ডেল নিতে পারবে। প্রতি বান্ডেলে ১শ’ করে নোট থাকে। সে হিসেবে ৮ হাজার ৭শ’ টাকার বিভিন্ন ধরনের নতুন নোট নিতে পারবে গ্রাহকরা। তবে ধাতব মুদ্রার ক্ষেত্রে কোন বাধাধরা নিয়ম নেই।
নতুন টাকা নেয়ার আগে বায়োমেট্রিক মেশিন ব্যবহার করা হবে। এতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা নিতে হবে। ফলে একজন গ্রাহক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয়বার টাকা নিতে পারবে না।
এদিন থেকেই ঢাকা শহরে বাণিজ্যিক ব্যাংকের আরো ২০টি শাখার মাধ্যমে নতুন টাকার বিনিময় করা হবে। শাখাগুলো হলো- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতার আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণীর এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ানবাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা/পান্থপথ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের নিউ মার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ্-বাংলার দক্ষিণখান শাখা, মার্কেন্টাইলের বনানী ও ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায়।
নতুন টাকা বিনিময় চলবে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস দুটি ও অন্যান্য অফিস দুটি করে কাউন্টার খোলা রাখবে। চট্টগ্রাম, খুলনা ও সিলেটে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩টি শাখা এবং বগুড়া, বরিশাল, রংপুর ও রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২টি শাখার মাধ্যমে নতুন নোটের বিনিময় করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি