বৃহস্পতিবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

বৃহস্পতিবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায়।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা মহানগরের পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, করেরপাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ীরোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার ও বিজিবি স্কুল, নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটাবাজার, উপরপাড়া ও কুরবান টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Manual5 Ad Code

তবে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে ততক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code