সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
মেইল ডেস্ক:
বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। তাদের বাংলাদেশ অভিমুখে লংমার্চ ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী (বিএসএফ) আটকে দিলে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এই লংমার্চ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লংমার্চ করার সময় বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়।
পরে ভারতের বনগাঁও বাটার মোড় এলাকা হয়ে বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে বলে শুনেছেন। তবে বাংলাদেশবিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কি না জানেন না তিনি।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি