ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : দুদক চেয়ারম্যান

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্যাংকিং সেক্টরকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শুক্রবার সকালে দুর্নীতি প্রতিরোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে হাতে হাত ধরে দুর্নীতি বিরুদ্ধে শপথ নেয় তারা।

Manual6 Ad Code

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এমন শ্লোগানে প্লে-কার্ড, ব্যানার আর ফেস্টুন নিয়ে মানববন্ধনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত।

Manual2 Ad Code

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান দুদক চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যাংকিং সেক্টরকে সবচেয় দুর্নীতিগ্রস্ত খাত বলেও মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। ব্যাংকিং সেক্টরে বেশি দুর্নীতি হয়েছে।

এদিকে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, শিক্ষাক্ষেত্রের দুর্নীতি বন্ধে আগামী সংসদ অধিবেশনেই পাস করা হবে শিক্ষা আইন।

দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠ থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। এদিকে বরিশাল জিলা স্কুলের সামনে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ শতাধিক শিক্ষার্থীর অংশ নেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে।

এছাড়াও দেশের প্রায় সব কটি জেলায় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী এ মানববন্ধন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code