সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে হেরেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড।
দলের পক্ষে হ্যারি টেক্টর করেন ৪৫ বলে অপরাজিত ৬৯ রান। এছাড়া টিম টেক্টর ৩২ ও পল স্টার্লিং করেন ২১ রান। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ২টি ও রিশাদ-শরীফুল নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। তানজিদ তামিম ২, লিটন দাস ১, পারভেজ ইমন ১ ও সাইফ হাসান ৬ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন হৃদয়। তবে দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জাকের ২০ ও তানজিম সাকিব ৫ ও রিশাদ-নাসুম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
তবে অন্যপ্রান্ত আগলে রেখে ৩৪ বলে ফিফটি করেন হৃদয়। শেষ পর্যন্ত একাই লড়াই করেন তিনি। ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাথুউ হ্যাম্পায়ার্স নেন ৪টি উইকেট।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি