সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬
স্বাস্থ্য ডেস্ক : হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার। কেমন হবে যদি মাত্র একটি সবজি খেলেই মানব শরীরে এই তিন রোগের আশঙ্কা কমে আসে? বিশেষজ্ঞরা বলছেন, এই সবজি একাই এক শ’। ব্রকোলি। একটা সময় খোলা বাজারে এই সবজি পাওয়া যেত না। বড় বড় স্টোরগুলোতে সাজানো থাকত। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন হাতের নাগালেই পাওয়া যায় ক্যালোরি ও অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজি।
চলুন একনজরে দেখে নেয়া যাক, ব্রকোলির গুণাগুণগুলো:-
১) প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকায় দেহে কোলেস্টেরলের ভারসাম্য বজায় থাকে।
২) প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন-কে থাকায় হাড়ের জন্য ভালো।
৩) গ্লুকোরাফ্যানিন, গ্লুকোনাস্টারটিন ও গ্লুকোব্রাসিসিন থাকায় শরীরকে ডিটক্স করে ব্রকোলি।
৪) পরিপাক ভালো হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৫) ব্রকোলিতে দুই ধরনের ক্যারোটিনয়েড প্রচুর পরিমাণে থাকে। এক লুটেনিন, দুই জিয়াক্সাথিন। ফলে চোখের জন্য খুব ভালো। ছানি পড়তে দেয় না।
তাহলে আর দেরি না করে এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন খাদ্যতালিকায় ব্রকোলিকে রাখুন। সুস্থ থাকুন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি